শনিবার, ৭ মার্চ, ২০১৫

লক্ষ্য ও উদ্দেশ্য

মূলনীতিঃ একতাই বল এই মন্ত্রে একতাবদ্ধ হয়ে মহল্লার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠাকল্পে-
(ক) আইনের চোখে সবাই সমান, এই নীতিতে বিশ্বাসী হয়ে সামাজিক ন্যায় বিচার সু-প্রতিষ্ঠার লক্ষে মহল্লাবাসীর সকল প্রকার কলহ-বিবাদ ইত্যাদি সুষ্ঠুভাবে সমাধান করা। উল্লেখ্য যে, মহল্লা অধিবাসীদের একে অপরের মধ্যে যদি কোনো মনোমালিন্য বা কলহ বিবাদ সৃষ্টি হয়। এই ক্ষেত্রে সামাজিক নিষ্পত্তি করার ক্ষমতা রাখিবে। এই ক্ষেত্রে আরো সতর্কতার সাথে উল্লেখ করা যাচ্ছে যে, এই ব্যাপারে কোনো সামাজিক বিচারের বিকল্প হিসেবে কোন ব্যক্তি বা পক্ষ কোনো রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির সাহায্য বা আশ্রয় নিতে পারবে না। কোন ব্যক্তি বা পক্ষ ইহার অন্যথা করলে, মহল্লাবাসী সর্বক্ষেত্রে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহন করিবে।
(খ) মহল্লার শান্তি শৃঙ্খলা রক্ষাকল্পে চুরি, ডাকাতি, রাহাজানি, হাইজ্যাক, প্রতারণা, অসামাজিক কার্জকলাপ ইত্যাদি বন্ধ করার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা। প্রয়োজনে নিরাপত্তা বাহিনী/স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা/নিয়োগ দেওয়া।
(গ) আদিষ্ঠ হইলে মহল্লাবাসীর বিবাহ ও অন্যান্য অনুষ্ঠানাদিতে অংশগ্রহন ও মর্যাদা সহকারে সুসম্পন্ন করা। কোনো গরীব মহল্লাবাসীর অনুরূপ অনুষ্ঠানাদিতে সম্ভাব্য সকল প্রকার সাহায্য-সহযোগীতা প্রদান।
(ঘ) কোনো দুর্ঘটনা কবলিত মহল্লাবাসীর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ প্রয়োজনীয় অ ন্যয় সংগত সাহায্য সহযোগীতা প্রদান করা।
(ঙ) পূর্ণ ধর্মীয় মর্যাদায় কোনো মৃত মহল্লাবাসীর আশু সৎকারের ব্যবস্থা করা। মৃত ব্যক্তির সৎকারে প্রত্যেক পরিবারের কমপক্ষে ১ সদস্যকে বাধ্যতামুলক উপস্থিত থাকতে হবে। অন্যথায় কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
(চ) সদা-সর্বদা মহল্লাবাসীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা অক্ষুন্ন রাখার প্রচেষ্টা করা।
(ছ) মহল্লাবাসীর অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বাস্থ্য, শিক্ষা-দীক্ষা ইত্যাদি বিষয়ে সর্বাঙ্গীন, উন্নতির চেষ্টা করা।
(জ) নারী ও শিশু কল্যাণমূলক কার্য্যক্রম চালুর ব্যবস্থা করা।
(ঝ) ধর্মীয় রীতি-নীতি, শিক্ষা-দীক্ষার ব্যাপারে সচেষ্ট হওয়া।
(ঞ) খেলাধুলায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করা।

সোমবার, ২ মার্চ, ২০১৫

কর্মক্ষেত্রের সীমারেখা

দক্ষিণ শুলকবহর মহল্লা কমিটির কর্মক্ষেত্রের সীমানা হিসেবে উত্তরে তফাজ্জল আলী ওয়াক্‌ফা স্টেইজের সীমানার খাল পর্যন্ত, দক্ষিণে আবদুল্লাহ খাঁন রোডের বড় গ্যারেজের মাথা হইতে পাঞ্জাবী শাহ্‌ হুজুরের দর্‌গাহ্‌ পর্যন্ত এবং দক্ষিণে কাপাস্‌গোলার আংশিক অংশ। পুর্বে আল্‌মাদানী রোডস্থ বাদুরতলা জামে মসজিদের উত্তর পার্শ্বে ব্রিজ (ইসলাম সওঃ বাড়ী) হইতে হাজী ছিদ্দিক আহম্মদ সওদাগরের পুরাতন বাড়ী হইয়া বড় গ্যারেজের মাথা পর্যন্ত। পশ্চিমে হামদু মিয়া রোডের মাথা (মুন্সি পুকুরের পশ্চিম কোন) হইতে সামাদ সাহেবের ভাড়া ঘর পর্যন্ত। হামদু মিয়া রোদের পশ্চিম পার্শ্ব সহ।

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৫

পরিচিতি



দক্ষিণ শুলকবহর মহল্লা কমিটি একটি সম্পুর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক সামাজিক সংস্থা বা প্রতিষ্ঠান ১৯৯০ সালে এটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে প্রতিষ্ঠানটি তার গৌরবময় ও সাফল্যমন্ডিত ২৪ টি বছর তথা ২ যুগ ইতোমধ্যে অতিক্রম করেছে। ২০১৫ সালে প্রতিষ্ঠানটি ২৫ তম বর্ষে পদার্পন করলো। দক্ষিণ শুলকবহর মহল্লা কমিটি তার প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার মানুষের সবধরনের কাজে নিয়োজিত আছে। এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময়ই এগিয়ে এসেছে কমিটির সদস্যরা। ২১ জন সদস্যের একটি কমিটি বা দলের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়, যারা মহল্লা অভিভাষীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। সর্বশেষ ২০১৩ সালে ২০১৩-২০১৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমান কার্যকরী কমিটির সদস্যরা হলেনঃ

সভাপতিঃ আল্বহাজ মোহাম্মদ মনজুর আলম

সহ-সভাপতিঃ ১। আকতার হোসেন লেদু (মেম্বার)
            ২। আবদুল কুদ্দুস (শুক্কুর)
            ৩। সৈয়দ জসিম উদ্দীন

সাধারণ সম্পাদকঃ মোহাম্মদ আকতারুল ইসলাম

যুগ্ম সম্পাদকঃ মোহাম্মদ নিজাম উদ্দীন

অর্থ সম্পাদকঃ বোরহান উদ্দীন চৌধুরী

সাংগঠনিক সম্পাদকঃ আব্‌দুস শুক্কুর

প্রচার সম্পাদকঃ নুর আহমদ (চেয়ারম্যান)

ক্রীড়া সম্পাদকঃ মোহাম্মদ মোমিনুর রহমান

দপ্তর সম্পাদকঃ মোহাম্মদ আলী

সদস্যঃ
        ১। মোহাম্মদ সোলায়মান
        ২। বখতিয়ার উদ্দীন চৌধুরী
        ৩। মোহাম্মদ জাহাঙ্গীর আলম
        ৪। মোহাম্মদ শামসুল আলম
        ৫। মোহাম্মদ মনজুর মিয়া
        ৬। মোহাম্মদ বায়তুল্লাহ চৌধুরী
        ৭। খালেদ আহমদ
             ৮। মোবারক আলী
        ছালামত আলী
        ১০রহমত আলী